• ঢাকা |

বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮


নিউজ প্রকাশের তারিখ : ১০ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোহাম্মদ ইউসুফ, বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকালে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মোঃ আবদুস সালাম।
বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবার এসএসসি পরীক্ষায় মোট ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯১৩ জন।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ৫৫৫ জন। তাদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন। বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা।
গত বছর এ বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ পয়েন্ট। তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই এবার ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।